editor
প্রকাশিত: 3:22 PM, October 30, 2021
সম্প্রীতি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবে দেশের বিভিন্ন স্থান সংগঠিত মৌলবাদীদের হামলার প্রতিবাদে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সিলেট জেলা শাখা গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানববন্ধন এর আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রতীক এন্দ’র পরিচালনায় অনুষ্ঠানে যোগদান করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম সেলিম, সাংস্কৃতিক জোট সিলেটের সহ সভাপতি রানা কুমার সিনহা, শিক্ষাবিদ প্রণব কান্তি দেব, চলচ্চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট নৃত্য শিল্পী সান্তনা দেবী প্রমুখ।
বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উল্ল্যেখ্য যে, ঐ দিন সমস্ত দেশব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৮২ টি শাখায় একযোগে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির