editor
প্রকাশিত: 5:05 PM, October 30, 2021
“সাম্প্রদায়িক সন্ত্রাস, রোখে দাড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীতে শান্তি ও সম্প্রীতির মিছিল বের করা হয়। গতকাল শনিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর কলবাখানি এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহী ঈদগাহ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক দেশ, এ দেশে সব ধর্মের মানুষেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পায়তারা চালিয়ে যাচ্ছে। এই সব ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানান তারা।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় বক্তব্য রাখেন, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর, গপ্পু বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন আনন্দ বাহাদুর অর্ণব, তুষার বাহাদুর, আলাল মিয়া, শাকিব আহমদ, রানা, মুন্না, ববি বাহাদুর প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির