editor
প্রকাশিত: 7:50 PM, November 2, 2021
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দূর্বার আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা এ হুশিয়ারি দেন।
জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আনোয়ার বক্স, সম্রাজ মিয়া, ফরিদ মিয়া, আফজাল হোসেন, রফি উদ্দিন রুকন, রায়হান আহমদ, বুশরা বেগম, আল্পনা বেগম জান্নাত, ইয়াসমিন বেগম, মিতা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা নিয়ে মানুষের এমনিতেই ভোগান্তির শেষ নেই। ২০১২ সালে সিলেটে জোনাল সেটেলমেন্ট অফিসে এ প্রেস স্থাপিত হওয়ার পর কার্যক্রম কিছুটা হলেও গতি পেয়েছিলো। কিন্তু এখন যদি এ প্রেস ঢাকায় স্থানান্তর করা হয় তবে কাজের গতি কমে এলে মানুষের ভোগান্তি চরমে পৌছাবে। বক্তারা বলেন, ১৯৮৭-৮৮ সালে সিলেটে জরিপ কার্যক্রম শুরু হলেও আজ প্রায় ৩৪ বছরেও তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এহেন অবস্থায় প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত আত্মঘাতি। বক্তারা আরো বলেন, প্রতিটি মানুষের নাগরিক অধিকার সেবা পাওয়া। সেখানে ভূমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরণের সিদ্ধান্ত কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন নতুবা অতীতের ন্যায় সিলেট বাসী ঘরে বসে থাকবে না, দূর্বার আন্দোলনের মাধ্যমে তাদের নায্য অধিকার প্রতিষ্ঠা করবে। বক্তারা সিলেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এমপি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের এব্যাপারে দৃষ্টি দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির