editor

প্রকাশিত: 11:48 AM, December 9, 2021

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার, আহত ৪০

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার, আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। উপজেলার কদম্বতলী গ্রামে দুই পরিবারের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।

আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বশির মিয়ার ছেলে শিশু জিল্লুর রহমানের সঙ্গে টর্চলাইট নিয়ে অপর এক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের ৪০ জন আহত হন। পরে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- আশিক মিয়া, দিলশান মিয়া, ফুলরাজ মিয়া, মনরাজ মিয়া, ধনরাজ মিয়া, মনিরা বেগম, সুজিনা বেগম, জিল্লুর রহমান, এমদাদুল হক, জহির মিয়া, সোহাগ মিয়া, সাদির মিয়া, শামসুল ইসলাম, আনহার মিয়া, রাজু মিয়া, লিটন মিয়া, কাজল মিয়া, আবু সায়েদ, আবু তালিব, গুলফান বিবি, আতিক মিয়া, হাবিবুর রহমান ও ফজল হক।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, মারামারির ঘটনায় ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি আছেন ১২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। টর্চলাইট নিয়ে দুই পরিবারের শিশুরা ঝগড়ায় লিপ্ত হলে পরে বড়রা এসে যোগ দেয়। দুই পরিবারের মধ্যে পূর্বশত্রুতার আছে। ইটপাটকেলের আঘাতে ছোটখাটো জখম হয়েছে। চারজনের আঘাত একটু গুরুতর, বাকিরা সামান্য আহত হয়েছেন।

ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।