editor
প্রকাশিত: 12:08 PM, December 11, 2021
স্পোর্টস ডেস্ক :: আর মাত্র এক মাস পরই মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (নিপিএল)। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল গোছানো শুরু করেছে সকল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে আসছেন অনেক বিদেশী তারকা ক্রিকেটাররা।
এরই মধ্যে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বরিশাল। এদিকে এবারের বিপিএল রাঙাতে আসতে পারেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার, ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ও পাকিস্তানের সাবেক গতিতারকা শন টেইট!
শোয়েব আখতারকে চট্টগ্রামের মেন্টর হিসেবে নেয়ার কথা চলছে। সেই দলের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেইট। এছাড়া হেড কোচ হিসেবে পল নিক্সনের নামও চূড়ান্ত। চট্টগ্রাম দলে অন্য কোনো ভূমিকায় দেখা যেতে পারে হরভজন সিংকেও।
আগামী বছরের ২০ জানুয়ারি মাঠে গড়াবে এবারের বিপিএল, শেষ হবে ২০ ফেব্রুয়ারি। দিন-তারিখ নিয়ে আভাস পাওয়া গেলেও এখনো চূড়ান্ত দল নির্ধারণ করা হয়নি। তবে এরই মধ্যে জানা গেছে, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ ৮টি ফ্রাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিপিএলের সবশেষ আসর বসেছিল ২০১৯-২০ মৌসুমে। মাঝে করোনা ভাইরাসের কারণে এক মৌসুম টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। মহামারি এই ভাইরাসটির প্রকোপ কিছুটা কমলে গত বছর বঙ্গবন্ধু টি-২০ কাপ আয়োজন করা হয়েছিল। তবে এবার বিপিএল আয়োজনের সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডিএসএস / ১১ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,