editor
প্রকাশিত: 12:46 PM, December 15, 2021
স্পোর্টস ডেস্ক :: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছার পর সবার কোভিড-১৯ টেস্ট করা হয়। যেখানে দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের ফল পজিটিভ এসেছে।
গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৮ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি শেষে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইন সেশন শুরু করে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই হেরাথের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের প্রত্যেকের প্রথম দুই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় পরীক্ষায় একমাত্র হেরাথই পজিটিভ হন। তাকে এরই মধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গিয়েছে সেই ফ্লাইটের একজন যাত্রীর কোভিড পজিটিভ হয়েছে। তার আশেপাশে থাকায় দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে।
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,