editor
প্রকাশিত: 11:55 AM, December 20, 2021
স্পোর্টস ডেস্ক :: ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পার হয়েছে। তাঁকে নিয়ে তবু ভক্তদের কৌতূহলে যেন এতটুকু ছেদ পড়েনি। এই কদিন আগে ভারতের আসাম রাজ্য থেকে ম্যারাডোনার ঘড়ি চোর গ্রেফতার হওয়া নিয়েও কত আলোচনা। এবার আলোচনায় এসেছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে ওঠার ঘটনা।
আজ থেকে অনলাইনের মাধ্যমেই হবে এই নিলাম। নিলামের নাম রাখা হয়েছে ‘টেন অকশন’। নিজের মা-বাবাকে যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি নিলামে উঠতে চলেছে। বুয়েনস আইরসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার। শুধু বাড়িই নয়, নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। কিংবদন্তির ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। এর মধ্যে আছে বিএমডব্লু ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।
বাড়ি-গাড়ির পাশাপাশি ম্যারাডোনার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। তাঁর জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগার—সব মিলিয়ে ৮৭টি জিনিস থাকবে নিলামে। ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তান এই নিলামে সম্মত হয়েছেন। তবে এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না উদ্যোক্তারা। সারা বিশ্বে ম্যারাডোনার ভক্ত ছড়িয়ে আছে। উদ্যোক্তাদের আশা, প্রিয় তারকার স্মৃতিবিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে তাঁর ভক্তরা।
ডিএসএস / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,