editor
প্রকাশিত: 12:11 PM, February 16, 2021
স্পোর্টস ডেস্ক:: জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেছেন। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কনের নাম তামিমা তাম্মি। পেশা বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে। একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর সেপ্টেম্বরে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন নাসির। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।
জাতীয় দলে নাসির হোসেন অনিয়মিত হয়েছেন অনেক আগেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও অতটা সুবিধা করতে পারছেন না।
সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি২০ লিগেও দল পাননি এ অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা নাসির সম্প্রতি খেলে এসেছেন আবুধাবি টি-টেন লিগে, যেখানে নেতৃত্ব দিয়েছেন পুনে ডেভিলস দলকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,