editor
প্রকাশিত: 7:12 PM, September 25, 2024
স্পোর্টস ডেস্ক: কানপুরে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। দুই টেস্টের সিরিজের পর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে সিরিজে উইকেটরক্ষক ব্যাটার কোটায় থাকবেন কে?
আসছে দুজনের নাম-সঞ্জু স্যামসন আর ইশান কিশান। দুজনই সম্প্রতি দুলীপ ট্রফিতে একটি করে সেঞ্চুরি করেছেন। তবে স্যামসনের রান (১৯৬) বেশি কিশানের (১২৩) থেকে।
বড় প্রশ্ন হলো, স্যামসনের এই রান কি জাতীয় দলে জায়গা ফিরে পেতে যথেষ্ট হবে? নিজের শেষ দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া শূন্য করেছিলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
তবে সম্ভবত এবার ভারতীয় নির্বাচকরা স্যামসনের ওপরই সুদৃষ্টি দিতে যাচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা ইশান কিশানকে আরেকটু অপেক্ষা করতে হতে পারে।
কিশানকে ইরানি কাপের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। যা কিনা অক্টোবরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত চলবে। সেখানে আবার রাখা হয়নি স্যামসনকে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর। ৫ অক্টোবর পর্যন্ত ইশান ঘরোয়া লিগে ব্যস্ত থাকলে তার জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরার সম্ভাবনা কম। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনই এগিয়ে থাকবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,