editor
প্রকাশিত: 10:08 PM, September 28, 2024
ফরিদপুরব প্রতিনিধিঃ বয়সসমীমা শিথিল করে শুন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের (গ্যাটিস) ষষ্ট দিনের কর্মবিরতী আন্দোলনে ফরিদপুর জেলার সাথে যোগ দেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার শ্রমিকরা।
শনিবার (২৮ শে সেপ্টেম্বর) দুপুরে ওজোপাডিকো, ফরিদপুর জোনের কার্যালয়ে কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জোনের ১৫টি জেলার কয়েকশত শ্রমিক কর্মবিরতী কর্মসূচী পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
তাদের দাবী , কর্মরত পিচরেট কর্মচারীরা চাকুরীর বয়স ভেদে এই উর্দ্ধমূল্যের বাজারে মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় এবং লাইন সহকারীরা (গ্যাটিস) শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করে মানবেতর জীবন যাপন করছেন।
তারা জানান, ১৬ লাখ গ্রাহকের বিদ্যুত সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে চার হাজার শ্রমিকের প্রয়োজন, সেখানে মাত্র চারশ ৮৫ জন শ্রমিক দিন রাত কাজ করে গ্রাহক সেবা নিশ্চিত করছেন। তারপরও শ্রমের কাঙ্খিত মূল্য পাচ্ছেন না তারা। আন্দোলনকারীরা বিদ্যুত বিভাগের শুন্য পদের বিপরীতে নিয়োগ দানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরী করণের দাবী জানান। অন্যথায় কর্মসূচী প্রত্যাহার করা হবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যান সমিতির কেন্দ্রিয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা ছাড়াও বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফ, মো. শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম রকি, মো. মশিউর রহমান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ রানা, হারুন অর রশীদ, মনিরুল আসলাম ও তারেক রহমান বক্তব্য রাখেন।
আর/এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ