editor
প্রকাশিত: 3:44 PM, October 1, 2024
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা যুব সমাজের উদ্যোগে কুমারনদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
সোমবার (৩০ শে সেপ্টেম্বর) বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতার এ নৌকা বাইচ দেখতে ভাঙ্গা উপজেলা সহ আশপাশের হাজার হাজার বিনোদনপ্রেমী উৎসুক জনতা নদের দুই পাড়ে ভীড় জমায়। অনেক নারী ও শিশুরা ডিঙি নৌকা নিয়ে বাইচ উপভোগ করে। এদিকে নৌকা বাইচ উপলক্ষে নদীর দুইপাড়ে বসেছে মেলা।এতে শত শত দোকানী নানা রকম পসরা সাজিয়ে বসেছে ।
নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজক ও ইটালী প্রবাসী কামাল মিয়া ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জাহাঙ্গীর হোসেনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর ও এলইডি টেলিভিশন প্রদান করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন(অবঃ) জানান, ভাঙ্গায় পানির অভাবে দিনদিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাচ্ছে। আমার গ্রামের যুব সমাজের উদ্যোগে চমৎকার একটি নৌকা বাইচ ভাঙ্গাবাসীকে উপহার দিতে পেরে আমার খুবই ভালো লাগছে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় বেশ কয়েকটি নৌকা এসেছে। এতে প্রথম পুরস্কার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের মোঃ জহুর আলীর নৌকাকে প্রথম পুরস্কার ১টি রেফ্রিজারেটর , দ্বিতীয় পুরস্কার সদরদীর সফিক মেম্বারের নৌকাকে ১টি রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার ৩২” ইঞ্চি টিভি পুরস্কার দেওয়া হয় এবং বাকি নৌকা গুলোকে সান্তনা পুরস্কার এলইডি টিভি প্রদান করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের মোঃ বাদশা মাতুব্বরের সভাপতিত্বে, মোঃ শাজাহান খানেঁর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সবুর মিয়া বয়াতী, বিপ্লব মাতুব্বর, জাহিদ মিয়া, আজম আলী, সার্বিক পৃষ্ঠপোষকতায় সোনাখোলা গ্রামের ইতালি প্রবাসী কামাল মিয়া সহ প্রমুখ।
আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ