admin
প্রকাশিত: 11:51 AM, October 4, 2024
অনলাইন ডেস্ক
ফিফা ফুটসাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। হাইভোল্টেজ ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। ফাইনালের প্রতিপক্ষ হিসেবে তাদের জন্য অপেক্ষা করছে ব্রাজিল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ।
ফ্রান্সের গোলমুখে আর্জেন্টিনা মোট ৩২টি শট করে, যার ১০টিই ছিল লক্ষ্যে। অপরদিকে, ফ্রান্স করে ৪৪টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে। অথচ ম্যাচের প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।
৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় নিয়ে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। গত আসরেও ফাইনাল খেলেছিল তারা। শিরোপার মঞ্চে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটিতে জয় তুলে নেয়ায় ফুটসাল বিশ্বকাপের ফাইনাল রূপ নিলো ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোয়’। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)।
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে