editor

প্রকাশিত: 2:20 PM, October 6, 2024

জৈন্তাপুরে ১৯ বিজিবির অভিযানে ৩ দিনে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

জৈন্তাপুরে ১৯ বিজিবির অভিযানে ৩ দিনে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি:: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য সামগ্রী আটক করা হয়েছে। উক্ত অভিযানে পণ্যের পাশাপাশি চোরাকারবারে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়।

গত শনিবার (৫ অক্টোবর) সিলেট জেলার আখালিয়াস্থ ১৯ বিজিবির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় গত তিনদিনে বিভিন্ন বিওপির অভিযানের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৩রা অক্টোবর পৃথক তিনটি অভিযানে সুরইঘাট ও সোনারখেওর বিওপির বিশেষ টহল দল চাঙ্গিল, চতুল ও মিকিরপাড়া নামক স্থান হইতে মালিকবিহীন অবস্থায় ২৩শত কেজি ভারতীয় চিনি আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা সমপরিমাণ।

পরের দিন ৪ঠা অক্টোবর জৈন্তাপুর বিওপির পৃথক দুইটি অভিযানে চাংঙ্গীল ও কমলাবাড়ী হতে মালিক বিহীন অবস্থায় সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় চিনি ও ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা সমপরিমাণ।

দিনের অপর দুইটি অভিযানে লালাখাল বিওপির অন্তর্ভুক্ত শূন্য লাইনের কুফরীর জুম ও ইউনুসের জুম নামক স্থান হইতে মালিক বিহীন ৬ হাজার ৭ শত ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার সমপরিমাণ।

এ ছাড়াও ৫ অক্টোবর পৃথক তিনটি অভিযানে দুপুর ২টায় জৈন্তাপুর বিওপির অভিযানে ঘিলাতৈল এলাকা হতে মালিক বিহীন ১৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ।

দিনের অপর এক অভিযানে চাঙিল নামক স্থান হতে একটি মাইক্রোবাস হতে ৮ হাজার ৯ শত ৬৪ পিস চকলেট ও ডেজার্ট সামগ্রী আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ টাকা সমপরিমাণ।

দিনের শেষ অভিযানে, সন্ধ্যায় সুরইঘাট বিওপি ও সেনাবাহিনীর যৌথ টহলে হরিপুর বাঘের সড়ক এলাকা হতে ৩২০ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা সমপরিমাণ।

এদিকে গত তিনদিনে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি। তিনি বলেন, আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি নিশ্চিত করেন, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির