editor

প্রকাশিত: 1:25 PM, October 9, 2024

আজ মহাষষ্ঠী পূজার মধ্যেদিয়ে শুরু শারদ উৎসব

আজ মহাষষ্ঠী পূজার মধ্যেদিয়ে শুরু শারদ উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ আজ বুধবার বেলষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদ উৎসব। অপেক্ষা এখন শুধু মন্ডপে মন্ডপে প্রতিমা উঠানোর পালা। সিলেটে এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছিলেন মৃৎশিল্পীরা। কাদামাটি, খড়, বাঁশ, সুতলি, রং ও তুলি দিয়ে এতোদিনে গড়ে তুলছেন একেকটি অসাধারণ প্রতিমা। এ ছাড়া দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে আকৃতি দিতে রাত দিন পরিশ্রম করছেন তারা। সবশেষে রং আর তুলি দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে অপরুপ সৌন্দর্যে। আজ মন্ডপে মন্ডপে প্রতিমা নিতে আসা পূজারীবৃন্দের কাছে তাদের তৈরি করা প্রতিমা দিবেন।

আজ (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজায় দেবীর বোধনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং (১৩ অক্টোবর) রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাৎসব।

গতকাল নগরীর বিভিন্ন পূজামন্ডপে ঘুরে দেখা যায় সাজসজ্জায় ব্যস্ত পূজা আয়োজক কমিটি। পূজার লাইটিং, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজও শেষ। নগরজুড়ে মন্ডপে মন্ডপে আলোকসজ্জা জ্বলে উঠেছে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখতে পুজোর মন্ডপগুলোতে আসতে শুরু করেছেন নানান জায়গার মানুষ। তাছাড়া প্রতিবারের মতো এবারের দুর্গাপূজায় পূজামন্ডপের পাশাপাশি সংলগ্ন এলাকগুলোও সাজিয়ে তোলার হয়েছে।

ভার্টিবাংলা অগ্রদূত যুব সংঘের সাধারণ সম্পাদক সুশাংঙ্কর দাস শংকর বলেন, প্রতিবারের ন্যায় এবারও পূজার আয়োজন করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ভালোই কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না আশা করা যায়। প্রতিবছরের মতোই উৎসবের আমেজ রয়েছে আমার মনে হয়। কাল থেকে উৎসবের আমেজ বাড়বে আশা করছি।

এবার এই জেলায় ৫৯৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪৪০টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ছিলো। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরে ১৫৩টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার রেজাউল করিম জানান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে ৬ স্তরের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সজাগ রয়েছে।

এবার পৃথিবীতে দশভুজার আগমন হবে দোলায় চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। তিনি কৈলাশে ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির