editor
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১
স্পোর্টস ডেস্ক:: চূড়ান্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের পূর্ণাঙ্গ সূচি। এবারের আইপিএল শুরু হবে আগামী ৯ মে। ৩০ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আসরের।
বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল।
ভেন্যুর বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারতের ছয়টি শহরে হবে আইপিএলের এবারের সব ম্যাচ। শহরগুলো হলো- আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা। তবে আগের সব আসরগুলোর মতো এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে না। এবার সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ।
প্রায় পৌনে দুইমাস ধরে চলবে এবারের আইপিএল। আসরের ম্যাচ সংখ্যা ৬০টি। এ টুর্নামেন্টে গ্রুপ স্টেজে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ। পরে প্লে-অফ ও ফাইনালসহ ম্যাচের সংখ্যা মোট ৬০টি। এর মধ্যে গ্রুপ স্টেজের ১০টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে।
আহমেদাদাবাদ ও দিল্লি পাবে প্রথম রাউন্ডে ৮টি করে ম্যাচ।
প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচই হবে আহমেদাবাদের মোতেরায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম রাউন্ডে সব দলই চারটি মাঠে খেলবে নিজেদের সব ম্যাচ। তবে কোনো ম্যাচই যার যার ঘরের মাঠে হবে না। বাংলাদেশ সময় বিকাল ৪টায় আর রাতের ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
7 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
3 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
6 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
1 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
7 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
2 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 4 গত