editor

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

মোদির পাশে জায়গা হলো না টালিউড নায়ক নায়িকাদের

মোদির পাশে জায়গা হলো না টালিউড নায়ক নায়িকাদের

6

বিনোদন ডেস্ক:: পশ্চিমবঙ্গের কলকাতায় ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে তার পাশে বসার সুযোগ পাননি সদ্য বিজেপিতে যোগ দেওয়া টালিউড তারকারা।
মোদির মূল মঞ্চের পাশের একটি মঞ্চে তাদের বসিয়ে রাখা হয়েছিল।

3

সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রুদ্রনীল ঘোষ ও পায়েল সরকাররা বিজেপিতে যোগ দেন।

7

সবাই আশা করেছিলেন মোদির সমাবেশে তার পাশে বসার ও সাক্ষাতের সুযোগ পাবেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। তারা স্রেফ মঞ্চসজ্জার ‘ফুলদানি’ হয়ে থেকে যান। আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ অন্য তারকারা অভিনেতা থেকে নেতা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিতে যোগ দেন। রোববার ব্রিগেড শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে মাঠে পৌঁছান তারা। কিন্তু ওই পর্যন্তই। তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি।

1

মোদির মূল মঞ্চের পাশের একটি মঞ্চে তাদের বসিয়ে রাখা হয়েছিল। মঞ্চসজ্জার ফুলদানির মতোই। যতদূর দেখা গেছে, তারা অবাক চোখে চারদিকে তাকিয়ে দেখেছেন।
সমাবেশ শুরু আগে চ্যানেলের ক্যামেরার সামনে কথাবার্তা বলেছিলেন বটে; কিন্তু ব্রিগেডে পৌঁছে মোদি-জলতরঙ্গে খড়কুটোর মতো ভেসে গেছেন। কারণ, রোববার ব্রিগেডে তারকা ছিলেন একজনই— নরেন্দ্র দামোদরদাস মোদি।

যদিও সমাবেশ আসার আগে অভিনেত্রী শ্রাবন্তী বলেছিলেন, ব্রিগেডে আসার উত্তেজনায় শনিবার রাতে তার ঘুমই হয়নি। সকাল সকাল উঠে পড়েছি। প্রথমবার প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। খুবই উৎসাহিত আমি। নিশ্চয়ই চাইব তার সঙ্গে কথা বলতে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই পূরণ হলো না তার।

2

তবে বিজেপিতে যোগ দেওয়া তারকারা মোদির সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ না পেলেও অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন। সমাবেশে বক্তৃতাও করেছেন। ব্রিগেডের সভার পর মঞ্চের পেছনে মিঠুনের সঙ্গে আলাদা করে অন্তত ১৫ মিনিট কথাও বলেছেন মোদি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

1 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

7 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 7 বৃহস্পতিবার

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

5 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
2