editor
প্রকাশিত: 9:59 PM, October 20, 2024
নিজস্ব প্রতিবেদক: নগরীর আখালিয়ায় মোহাম্মদি এলাকায় ব্যাটারিচালিত রিকশার অবৈধ চার্জিং গ্যারাজে চার্জ দিতে গিয়ে বিদ্যুতিক তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ( ১৯ অক্টোবর) দুপুরে আখালিয়া মোহাম্মদিয়া এলাকার কামাল মিয়ার গ্যারেজে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কিশোর দিরাই থানার রাজা নগর ইউনিয়নের রন্নারচর গ্রামের অমর চান দাসের ছেলে রৌদ্র দাস (১৩)। বর্তমানে নগরের আখালিয়া নতুন বাজারে একটি ভাড়া বাসার বাসিন্দা।
সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে দেদার চলছে ব্যাটারিচালিত অবৈধ রিকশার চার্জিং গ্যারেজ ব্যবসা। অধিক লাভের আসায় গড়ে উঠছে একের পর এক গ্যারেজ। বাসা, দোকান, খালি জায়গাসহ কোনো ধরনের অনুমতি ছাড়াই গড়ে উঠতে শুরু করেছে এসকল চার্জিংয়ের অবৈধ গ্যারেজ। অভিযোগ রয়েছে, নগরের ৩৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা কামাল মিয়াও কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই খোলে বসেছেন ব্যাটারিচালিত অবৈধ রিকশার চার্জিং গ্যারেজ। জরাজীর্ণ এলোমেলো এবং ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক তার দিয়ে টিনশেডের চার্জিং গ্যারেজ বানিয়ে ব্যাবসা করছেন। আর এই ঝুঁকিপূর্ণ গ্যারেজেই চার্জ দিতে গিয়ে ঘটে দূরর্ঘটনা।
জানতে চাইলে গ্যারেজ মালিক কামাল মিয়া বলেন, আমার বাসা কাছে থাকায় গ্যারেজ তালাবদ্ধ রেখে বাসায় আসলে দুপুরে রৌদ্র গাড়ি চার্জ দিতে গ্যারাজে আসে। তখন গ্যারেজ তালাবদ্ধ থাকায় আমি তাকে গ্যারেজের চাবি দিয়ে বলি গ্যারেজ খোলে গাড়ি চার্জ দিতে। এক পর্যায়ে আমার সন্দেহ হলে আমি গ্যারেজে গিয়ে দেখি রৌদ্র গাড়ির পাশে ইলেকট্রিক তারে ঝুলে আছে।
সরজমিন গিয়ে জানা যায়, দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে নগরের নতুন বাজারের একটি কলোনিতে বসবাস করছিলেন দিনমজুর পিতা অমর চান দাস, ছোট ছেলে রৌদ্র দাস পরিবারকে না জানিয়ে ইয়াসিন নামের এক অটোরিকশা ব্যবসায়ীর কাছ থেকে ব্যাটারীচালিত অটোরিকশা ভাড়া নেয়। দুপুরে গাড়ির চার্জ শেষ হলে গাড়ি চার্জিং করাতে গ্যারাজে গিয়ে ইলেকট্রিক তারে শর্ট লাগলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে শেষকৃত্য করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার এসআই লিটন বলেন থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট আসলে রিপোর্ট দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির