editor

প্রকাশিত: 8:39 AM, October 22, 2024

১০ সৌরবিদ্যুৎকেন্দ্রের দরপত্র শিগগিরই

১০ সৌরবিদ্যুৎকেন্দ্রের দরপত্র শিগগিরই

7

নিউজ ডেস্ক: সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে শেষমেশ দরপত্র আহ্বান করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে দেশের ১০টি স্থানে ৫০ মেগাওয়াট করে ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত সরকারের সময় ‘বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান ২০১০’-এর অধীনে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হতো। এক্ষেত্রে কোম্পানিগুলোর সঙ্গে অতিরিক্ত দরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের গৃহীত এমন ৪০টি প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে দরপত্র ছাড়া কোনও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে না। উপদেষ্টার এই বক্তব্যের পর পিডিবি দেশের ১০টি স্থানে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ বিভাগের নীতি এবং গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাম্প্রতিক এক চিঠি থেকে জানা গেছে ‘পঞ্চগড়, ঈশ্বরদী, গোপালগঞ্জ, ভালুকা, কক্সবাজার, চকোরিয়া, পীরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও নীলফামারীর জলঢাকার কাছাকাছি স্থানে খোলা দরপত্র আহ্বানের মাধ্যমে প্রতিটি ৫০ (এসি) মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওই চিঠিতে আরও বলা হয়, এসব সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রিড সাব-স্টেশনের নিকটবর্তী হওয়ায় বিদ্যুৎ সঞ্চালনে পিডিবির মতামত প্রয়োজন।

7

বিগত সরকারের সময় প্রতি ইউনিট ১৮ থেকে ১৯ সেন্টেও সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয়েছে। সেখানে ভারত এবং পাকিস্তানে এখন প্রতি ইউনিট সৌরবিদ্যুতের দাম তিন থেকে চার সেন্টের মধ্যে। বিগত সরকারের শেষ সময়ে এসেও সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের যে চুক্তি হয়েছে, সেখানে সাড়ে ৯ থেকে সাড়ে ১০ সেন্টে কাজ দেওয়া হয়েছে।

কিন্তু একই সময়ে প্রতিবেশী দেশগুলো অর্ধেক দামে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। তবে ওইসব দেশ সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশেষ কিছু সুবিধা দিচ্ছে। বাংলাদেশ সেই সুবিধা দেওয়ার চিন্তা এখনও করেনি।

1

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার আগে সরকারিভাবে জমি অধিগ্রহণ করে তা উন্নয়ন করে দিচ্ছে। একইসঙ্গে গ্রিড সাব-স্টেশন পর্যন্ত সরকারি খরচে বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ করে দিচ্ছে। এতে ঠিকাদার কোম্পানি কেবল প্যানেল এবং বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণ করেই বিদ্যুৎ উৎপাদন করছে। অপরদিকে বাংলাদেশ জমি অধিগ্রহণ এবং সঞ্চালন লাইন নির্মাণের দায়িত্বও উৎপাদনকারী কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে। এছাড়া ভারত দেশটিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের উৎস জানানোর বাধ্যবাধকতা তুলে দিয়েছে। ফলে সেখানে কালো টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এতে একদিকে কালোটাকা অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগছে, আবার সৌরবিদ্যুতের উৎপাদন খরচও কমে আসছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে সরকারকে এসব পরামর্শ দিয়ে এলেও বিগত সরকার এ বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে।

3

সূত্র বলছে, বর্তমান আন্তর্জাতিক বাজারে সোলার প্যানেলের দাম উল্লেখযোগ্য হারে কমে আসছে। এখন প্রতি ওয়াট প্যানেলের দাম পড়ছে মাত্র ৯ সেন্ট। বিগত সরকারের আমলে ১০ বছর আগে যা ছিল ২৫ থেকে ৩০ সেন্ট। প্যানেলের দাম কমে আসাতে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় অর্ধেকে নেমে এসেছে। সঙ্গত কারণে এখন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করাকে লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। কারণ, একবার স্থাপন করলেই এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের জন্য আর জ্বালানি কিনতে হয় না।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

1 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

5 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

5 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

8 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

6 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
8