editor
প্রকাশিত: 7:21 PM, October 22, 2024
নিউজ ডেস্ক: দ্বিতীয় দিন আলোর স্বল্পতায় ১৬ ওভার খেলা হয়নি। ওই এক ঘণ্টা খেলা হলে কি হতো? তা নিয়ে একটা ছোটখাট বিতর্ক হতেই পারে। তবে দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।
৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?
এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।
তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।
পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’
প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।
টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,