editor

প্রকাশিত: 11:00 AM, March 14, 2021

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক:: ঘরের ছেলেকে বড় সম্মাননা দিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। দেশটির সাবেক গতিতারকার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সেখানে। সেখানকার ঐতিহাসিক খান রিসার্চ ল্যাবরেটরিজ (কেআরএল) স্টেডিয়ামকে এখন থেকে শোয়েব আখতার স্টেডিয়াম বলা হবে।

ক্যারিয়ারজুড়ে লম্বা রান আপে দ্রুত গতিতে বল করে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন শোয়েব আখতার। তাকে জন্মস্থানের সঙ্গে মিলিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে ডাকা হত। ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার তিনিই। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি শোয়েবই দিয়েছিলেন।

তার বলের গতি রেকর্ড হয় ১৬১.৩ কিলো/ঘণ্টা বা ১০০.২ মাইল/ ঘণ্টা। এখন পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারেননি বিশ্বের কোনো বোলার।

এদিকে নিজের নামে স্টেডিয়াম দেখে রীতিমতো বিস্মিত পিন্ডি এক্সপ্রেস। আবেগাপ্লুত শোয়েব সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন—
‘সম্মানিত বোধ করছি। মাথা নিচু হয়ে আসছে এটি শেয়ার করতে গিয়ে যে, রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামকে শোয়েব আখতার স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। আমি সচরাচর কথা হারিয়ে ফেলি না, কিন্তু আজ! সত্যিই সবার এমন ভালোবাসা ও শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’

সাবেক এই পাক পেসার আরও লেখেন— ‘আমি সবসময়ই নিজের সর্বোচ্চ প্রেরণা এবং দৃঢ়প্রতিজ্ঞা দিয়ে পাকিস্তানকে সেরাটা দিয়েছি। আমাদের পতাকাকে সবসময় উঁচুতে রাখতে চেয়েছি। এখন পর্যন্ত আমি আমার বুকে গর্বের সঙ্গে তারকাটা ধারণ করি। ধন্যবাদ, পাকিস্তান জিন্দাবাদ।’

পাকিস্তানের হয়ে ৪৫ টেস্ট, ১৬৩ ওয়ানডে আর ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। টেস্টে তার নামের পাশে ১৭৮ উইকেট, ওয়ানডেতে ২৪৭ এবং ১৯ উইকেট পেয়েছেন টি-টোয়েন্টিতে।

(Al-amin02)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,