editor
প্রকাশিত: 5:59 PM, October 28, 2024
উৎফল বড়ুয়া: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে রবিবার, (২৭ অক্টোবর) হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে প্রতিষ্ঠিত মজিদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের খাদ্য-সামগ্রী, কুরআন, শিক্ষা সামগ্রী, মশারী, প্রসাধনী সামগ্রী বিতরণ, ব্লাড গ্রুপিং, ডেঙ্গু সচেতনতা, হেলথ ক্যাম্পেইন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা আরবি হাতের লেখা, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন যৌথ ভাবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং চিটাগাং ক্লাসিক।
সামগ্রিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, ক্লাসিক প্রেসিডেন্ট লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, লায়ন আবুল বশর, কর্নফুলী এলিটের আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্ভিস চেয়ারপারসন লায়ন মো. জাহেদ হোসেন, লায়ন আবুল বশর, মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার শাহা আজহারী।
আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ক্লাব ক্লাসিক সভাপতি লিও মো: মানিক, লিও ইমন তালুকদার, লিও শাহদাত ইসলাম, লিও তানভীর শাহরিয়ার, লিও ইমন, লিও শাহাদাত, লিও নাজিব, লিও রিহাব, লিও মানসিব।
অনুষ্ঠানে লায়নবৃন্দ বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নীত করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ