editor
প্রকাশিত: 2:03 PM, October 31, 2024
স্পোর্টস ডেস্ক: শেরে বাংলায় টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি সাকিব আল হাসান। তবে আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোয়। তবে বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে জানা গেল সে খবর ভুল। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না- এ বিষয়টি পরিষ্কার করেননি বিসিবিপ্রধান।
ফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছু দিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,