editor
প্রকাশিত: 6:39 PM, March 17, 2021
কয়েস লোদী কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর গ্রেন্ড ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে নগরীর মজুমদারি হাউজিং এস্টেট বাইলেন একনজর মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আত্মশুদ্বির সন্ধানের সভাপতি মাহমুদ ইয়াসিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সালেহ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়। একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। মাদক ও সন্ত্রাস থেকে একটি রাষ্ট্রকে রক্ষা করতে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে।
মেয়র বলেন, ৪নং ওয়ার্ডের উন্নয়নে ও মানুষের জীবনমান উন্নতি করতে কাজ করে যাচ্ছেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তিনি সব সময় মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে যান। আজ তাঁর স্বীকৃতি পাওয়ায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করায় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক এর ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর কয়েস লোদি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও মুরব্বি আজিজুর চৌধুরী মতি, মজুমদারী যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শামিম মজুমদার, ফারুক আলী, আলমগীর হোসেন।
খেলার পরিচালনা কমিটি হিসেবে ছিলেন আত্মশুদ্ধির সন্ধানের উপদেষ্টা মোস্তাকিম চৌধুরী (সেতু), ইফতেখার বখত মজুমদার, চৌধুরী নূর তামাম, সাধারণ সম্পাদক জামি বখত মজুমদার, সহ সভাপতি মাসুম খান, সহ প্রচার সম্পাদক সাইফুর রহমান ইমন, অর্থ সম্পাদক রিফাত আহমেদ প্রমুখ। খেলায় চ্যাম্পিয়নশীপ অর্জন করে টিম আরএমএস, রানার্স আপ হয়েছে টিম সাব্বির।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,