editor
প্রকাশিত: 10:39 AM, November 6, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটে সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৮কোটি ২ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতীয় চোরাচালান বেড়েছে সিলেটের সীমান্তে। বিশেষ করে শীত মৌসুম হওয়ায় বিভিন্ন ধরনের পোষাক আসছে বিভিন্ন সীমান্ত দিয়ে। এছাড়া চিনি আসা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় সীমান্তে সতর্ক নজরদারি বাড়িয়েছে বিজিবি। প্রায় প্রতিদিনই ধরা পড়ছে চোরাচালানের পণ্য।
এটি এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী রাধানগর এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম ভিওপিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ৪৮ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩,২৬০ পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১ শত ৫০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির