editor
প্রকাশিত: 12:30 PM, November 6, 2024
স্ত্রী-সন্তান নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখতেন সিলেট গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কদম তলা গ্রামের আরফান আলীর ছেলে হেলাল মিয়া ( ৪৩ )। পরিবারের লোকজনকে ভালো রাখার সুবাদে কাজের আশায় পাড়ি দেন প্রবাসে। দীর্ঘ একটি সময় প্রবাসে কাজে থাকলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে চিকিৎসার জন্য দেশে নিয়ে আসেন। দেশে আসলে চিকিৎসা শেষে ধরা পড়ে তার গলায় ক্যান্সার। এখন প্রায় দীর্ঘ ৮ মাস থেকে ক্যান্সারে ভুগছেন তিনি।
এ যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। ডাক্তারদের পরার্মশে ব্যয়বহুল এই চিকিৎসা খরচ মেটাতে গিয়ে তিনি এখন সর্বস্বান্ত। এমন অবস্থায় স্ত্রী ও ৬ সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। বর্তমানে অর্থ অভাবে চিকিৎসা খরচ বহন করতে না পেরে মৃত্যুপথযাত্রী হেলাল মিয়ার পরিবার সমাজের সবার কাছে সাহায্য কামনা করেছেন।
হেলাল মিয়ার স্ত্রী বলেন, আমার স্বামী সমাজের আট-দশজন মানুষের মতো সুস্থভাবে বাঁচতে চান। চিকিৎসা নিয়ে তিনি যেন সুস্থ হতে পারেন। এ জন্য আমি আমার স্বামীর জন্য দেশের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছি। এখন আমার স্বামী বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা আমার স্বামীর জন্য দুআা করবেন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: 01740 592 146 bkash। বিকাশ নাম্বারে-আপনাদের সাহায্য পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি