editor
প্রকাশিত: 9:16 PM, November 6, 2024
নিজস্ব প্রতিবেদক: সিলেট তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম গুলজার আহমেদ (১৮)। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ই নভেম্বর) মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার।
পথিমধ্যে বিকেল সাড়ে ৩ ঘটিকায় তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশমুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের ( ঢাকা মেট্রো -ট- ২০-১৫৭১)সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে।বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল। এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তিনি জানান নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির