editor
প্রকাশিত: 5:36 PM, November 7, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকালে সাথীর মা ফিরোজা বেগম সাথী স্কুলে না যাওয়ায় তাকে বকাবকি করেন। পরে তিনি পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় চলে যান।
পরে সকাল ১১ টায় ফিরোজা বেগম ঘরে ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দহীন অবস্থায় দেখতে পান। এরপর সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙে রুমের ভিতর সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফিরোজা বেগম তাকে নিচে নামান।
পরে দ্রুত সময়ে সাথীকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে দুপুর ১২ টায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন,নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা অন্য কিছু হলে, তা অধিকতর তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। এ বিষয়ে কাজ করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির