editor
প্রকাশিত: 9:44 AM, November 8, 2024
নিউজ ডেস্ক: সিলেটর জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে জমির আহমদের (২৩) লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানের লাশটি দাফন করা হয়। এর আগে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। তবে মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করেনি পরিবার।
বুধবার (৬ নভেম্বর) বিকালে অবৈধভাবে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সে দেশের খাসিয়াদের গুলিতে মারা যান জমির আহমদ। তিনি জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকাল ৩টার দিকে জমির টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী ১২৮৬-১২৮৭ নং পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করতে গেলে খাসিয়ারা ছররা গুলি ছুঁড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ জৈন্তাপুর থানাপুলিশ গিয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউ-কে জানান, আজ (বৃহস্পতিবার) বাদ জোহর লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির