editor

প্রকাশিত: 10:09 PM, November 11, 2024

অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা হলে রুখে দেয়া হবে, কাইয়ুম চৌধুরী

অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা হলে রুখে দেয়া হবে, কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক শক্তি হারিয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। যদিও তাদের সেই সাহস ও সমর্থন হারিয়ে দেউলিয়া হয়ে গেছে। ঐক্যবদ্ধ জনগণের মাঠের অবস্থান দেখে তারা ভীতসন্ত্রস্ত। জনগণ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিবে না। স্বৈরাচার তাড়াতে এদেশের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে আবার তাদের পুনর্বাসনের চেষ্টা কিংবা অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা হলে রুখে দেয়া হবে।

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও বৃহত্তর হাজরাই গ্রামের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার যুগান্তকারী পদক্ষেপ গুলো এখন দেখতে চায়। নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ করে দিতে হবে অন্তবর্তীকালীন সরকারকে। তাছাড়াও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ঠেকিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতায় রাখতে হবে। অন্তত জনগণ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে সে ব্যবস্থাপনায় মনযোগ দিতে হবে। এটিই আজ জনগণের চাওয়া।

মোল্লারগাও ইউনিয়নের বৃহত্তর হাজরাই বিএনপির প্রবীণ নেতা বশির মিয়ার সভাপতিত্বে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী শানুর মিয়া পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা মাখন মিয়া, দেলোয়ার মিয়া, নাহিদ হোসেন, রিফল আহমদ, রাজু আহমেদ, গৌছ উদ্দিন, নাছিম আহমদ, সাদ্দাম হোসেন, আমির হোসেন, জমির হোসেন, ইমরান আহমেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির