editor
প্রকাশিত: 1:19 AM, November 12, 2024
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে পিয়াইন নদীর জুগনীর খাল হতে বুড়িডহর হাজী হাসন আলী স্কুল এলাকায় অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিপলু কুমার দে। অভিযান পরিচালনা কালে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে২০/২৫টি লিস্টার মেশিন আটক করা হয়। আটককৃত মেশিনগুলো স্থানীয় ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী ও ইউপি সদস্য মো. জীবন মিয়ার জিম্মায় রেখে অন্যত্র আরেকটি স্থানে চলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্ধারিত কাজ শেষে বিকাল সাড়ে চারটার দিকে তিনি ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে জিম্মায় রেখে যাওয়া লিষ্টার মেশিন নিতে এসে উপজেলা নির্বাহী অফিসারসহ অভিযানকারীদল দেখতে পান মাত্র ৪/৫টি লিষ্টার মেশিন পরিত্যক্ত জমিতে পড়ে আছে, বাকি মেশিনগুলো চুরি করে সরিয়ে ফেলা হয়েছে। যাহার অনুমান মূল্য ৬০ লক্ষ টাকা।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিপুল কুমার দে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যাহা থানার মামলা নং-২০ তারিখ (২৬-৩-২০২৪ ইং)। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে গত ৩০ শে জুন আটজনের বিরুদ্ধে চুরির ঘটনায় জড়িত হিসাবে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। মামলার
আসামীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং পূর্বইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর আলম, কাঠাঁলবাড়ি গ্রামের সুমন মিয়া, আবুল বাশার, ইয়কুব আলী, জামাল উদ্দিন, গয়েছ মিয়া ও আলী হোসেন, লায়েক আহমদ।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ আহমদ বলেন, তদন্তে মামলার সত্যতা নিশ্চিত হয়ে মামলাটি থানায় রেকর্ড করা হয় এবং আসামিদের আটক করা হয়। মামলায় ৮জন আসামীর মধ্যে তিনজন আসামি কারাগারে আটক থাকলেও বাকি আসামীরা পালাতক রয়েছেন।
উল্লেখিত আসামীগণ নির্বাহী অফিসারসহ সরকারি অফিসারদের জব্দকৃত ২০/২৫ টি লিস্টার মেশিন চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে পেনাল কোড- ১৮৬০ সালের ৩৭৯ ধারা অপরাধ করেছে।
উল্লেখিত আসামীগনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার অভিযোগপত্র নং-১১৫ তারিখ-৩০/০৬/২৪ ইং ধারা-৩৭৯ পেনাল কোড- ১৮৬০ বিজ্ঞ আদালতে প্রকাশ্যে বিচারের নিমিত্তে দাখিল করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মামলায় অভিযুক্ত আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, দাঙ্গাবাজ, ও চাঁদাবাজ। লিস্টার মেশিন চুরিতে এরা জড়িত ছিলো। যা মামলার তদন্তে প্রমানিত হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়। আর কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানির করতো আসামীরা।
এছাড়াও আসামিরা পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত ছিলেন। অবৈধ ভাবে বালু বিক্রি করে রাতারাতি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছেন ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির