admin
প্রকাশিত: 4:00 PM, June 7, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০) নামের এক নারী নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।
স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে তিনি নিজের আগুন দেন বলে জানা গেছে। তার স্বামীও একটি বেসরকারি চ্যানেলে কাজ করেন।
রোরবার রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের আগুন দিয়েছেন। তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে।
মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান যুগান্তরকে বলেন, স্বামী-স্ত্রী দুজনেই সাংবাদিক। মেয়েটি আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতেন। তার স্বামীও টিভি চ্যানেলে কাজ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে হাইউম নামের এক ব্যক্তি মৌকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
ভর্তির সময় হাইউম তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তবে কিভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন তা বলেননি তিনি।
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মৌয়ের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে মৌয়ের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তার মা সালমা বেগম বলেন, গত বিশ দিন ধরে মেয়ের কোনো নিখোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।
মৌয়ের মামা শামীম যুগান্তরকে বলেন, খবর শুনে হাসপাতালে যাই। রাতে মৌয়ের মা মিরপুর থানায় গেলে ওসি জানান, সে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,