editor
প্রকাশিত: 11:38 PM, November 29, 2021

যুবদল নেতা রেজোয়ান আহমদ এর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির নিন্দা
সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. রেজান মিয়া (রেজোয়ান আহমদ)’র বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।
সোমবার মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা তালবাহানা শুরু করেছে। যা অত্যন্ত ন্যক্কার জনক। দেশব্যাপী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে প্রেরণের দাবীতে আন্দোলন চলছে ঠিক সেই মুহুর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নগরীর আম্বরখানাস্থ মনিপুরী গল্লি আলো ৭নং বাসার মৃত আব্দুল মতিনের পুত্র যুবদল নেতা মো. রেজান মিয়া (রেজোয়ান আহমদ)’র বাসায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশী চালিয়েছে। এধরনের তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তল্লাশীর নামে হয়রানী বন্ধের আহবান জানান।-বিজ্ঞপ্তি
4 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
6 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
1 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার