editor
প্রকাশিত: 9:26 PM, September 5, 2021
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরমা নদীতে নিখোঁজের ২৫ ঘন্ট পর নাদিয়া (১৩) নামে এক কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ক্যালানী গ্রামের পাশে নদীতে ভাসমান অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নাদিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের আকবর আলীর মেয়ে।
জানা যায়, উপজেলার ক্যালানী গ্রামের সেতুর পাশে রবিবার বিকালে নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা দিরাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর লাশ শনাক্ত করে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান।
এর আগে নাদিয়া শনিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে তার ছোট ভাই,বোনের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুব দিলে আর ভেসে উঠেননি।পরে নাদিয়া’র আত্নীয় স্বজন নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও কিশোরী সন্ধান পেতে ব্যর্থ হয়। এদিকে রবিবার সকালে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পরও তারা ওই কিশোরীর সন্ধান পাননি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট