admin

প্রকাশিত: 7:36 PM, June 14, 2021

সেই ইউএনও পদ্মাসন সিংহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

সেই ইউএনও পদ্মাসন সিংহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর হতে বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই (ইউএনওর)’র বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. জসীম উদ্দিন সরজমিনে এসে তদন্ত কাজ শুরু করেন। ইউএনও নিজেও সোমবার তাহিরপুর উপজেলা সদরে অবস্থান করেন। ইউএনও পদ্মাসন সিংহকে সম্প্রতি জেলার তাহিরপুর হতে জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়। দুদকে অভিযোগ সুত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় পদ্মাসন সিংহ উপজেলার বড়দল উওর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া ওরফে কিবরিয়া মেম্বারের সাথে যোগসাজশে মহাল বহি:র্ভুত নদী হতে অবৈধভাবে উক্তোলিত বালু নিলামে বিক্রির প্রক্রিয়া বাধাগ্রস্থ করে সিন্ডিক্যাটের মাধ্যমে গোপনে বিক্রি করে সরকারি মুল্য, ভ্যাট আয়কর সহ রাজস্ব ফাঁকির পায়তারা করেন। এ মর্মে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় অভিযোগটি দুদক কার্যালয়ের ২০২০ সালের ১৯ আগষ্ট তারিখে ১৫৯৬৭ নং স্মারকে সুনামগঞ্জ জেলা প্রশাসককে প্রতিবেদন প্রেরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে ২০২১ সালের ৭ মার্চ তদন্ত দিন তারিখ নির্ধারিত থাকলে কোভিড-১৯ পরিস্থিতির অজুহাতে তদন্তের তারিখ পেছানো হয়। প্রসঙ্গত ২০২০ সাালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তাহিরপুরের মাহারাম , শান্তিপুর মহাল বিহিন নদী হতে অবৈধভাবে উক্তোলন করা কয়েক কোটি টাকার বালু জব্দ করেন। এরপর নিলাম আহবান করা হলেও কৌশলে ইউএনওকে ব্যবহার করে নিলাম ভন্ডুল করায় একটি সিন্ডিক্যাট। পরবর্তীতে ইউএনওর সাথে গোপন সমঝোতায় সরকারি কাজের অজুহাত তৈরী করে কিবরিয়া মেম্বার টনা কয়েকমাস ট্রলার ( নেযান) বোঝাই করে সরকারি মুল্য , ভ্যাট আয়কর বা কো রকম রাজস্ব ছাড়াই কোটি টাকার বালু সরিয়ে নিয়ে অনত্র বিক্রি করে দেন। সোমবার একাধিকবার ইউএনও পদ্মাসন সিংহ’র মুঠোফোনে বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।এরপর ক্ষুধে বার্তা পাঠানো হলেও তিনি কোন রকম রকম বক্তব্য প্রদান করেনি। সোমবার সন্ধায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনের নিকট তদন্ত অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন , সরজমিনে তদন্ত কাজ প্রায় শেষ করেছি এখন জেলা প্রশাসক মহোদয়ের নিকট তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং তদন্ত প্রতিবেদন দুদকে প্রেরণ করবেন।

ডিএসএস/১৪/জুন/২০২১/নুরুল 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির