editor
প্রকাশিত: 8:36 PM, June 21, 2021

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন (স্বাধীন মেম্বার) জামিন পেয়েছেন।
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন (স্বাধীন মেম্বার) জামিন পেয়েছেন। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার তার জামিন মঞ্জুর করেন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম ও কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ স্বাধীন মেম্বারের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, এই মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
শহীদুল ইসলাম স্বাধীন দিরাই থানার নাচনী গ্রামের বাসিন্দা ও সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি উক্ত ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি; যদিও গ্রেফতারের পর যুবলীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।
প্রসঙ্গত, হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৭ মার্চ শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বুধবার সকালে হামলা চালিয়ে নোয়াগাঁও গ্রামের ৮৮টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করা হয়।
জানা যায়, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের মামনুল হকের সমালোচনা করে স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় এই হামলা ও ভাংচুরা চালানো হয়।
শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর হামলাকারীদের ‘মদদদাতা’ হিসেবে স্বাধীন মেম্বারের নাম আসে। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলাতেও স্বাধীনকে আসামি করা হয়।
গত ২০ মার্চ দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে দিরাই উপজেলার নাচনী গ্রামের বর্তমান ইউপি সদস্য ও সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করে পিবিআই সিলেট।
পরে তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত ২৩ মার্চ গ্রেফতার শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে