admin
প্রকাশিত: 1:42 PM, June 23, 2021
অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ ছাড়া একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচি আজ ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
২৯ জুন বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজের পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই প্রথম ওয়ানডে। তার আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। করোনা মহামারির জন্য মাঠে কোনো দর্শক থাকবে না। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে জৈব সুরক্ষাবলয়ে সিরিজটি আয়োজন করবে সে দেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
ডিএসএস/২৩জুন/২০২১/ মাছুম চৌধুরী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,