editor

প্রকাশিত: 5:41 PM, February 17, 2021

আফ্রিদির কাছে ছক্কা হাঁকানোর কৌশল শিখতে চান রশিদ খান

আফ্রিদির কাছে ছক্কা হাঁকানোর কৌশল শিখতে চান রশিদ খান

অনলাইন ডেস্ক

ক্রিকেটে ক্যারিয়ার গড়ার আগ থেকেই শহীদ আফ্রিদির ভক্ত আফগানিস্তানের রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে ছোট দেশের বড় তারকার খ্যাতি পেয়েছেন এই লেগ স্পিনারজাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়িমিত খেলে যাচ্ছেন ২২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরে খেলতে গিয়ে আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার বলেন, আমি শহীদ আফ্রিদির সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে বেশি সময় পাইনি। আমি খুবই সৌভাগ্যবান যে তার মতো একজন বিশ্ব তারকার সঙ্গে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে আফ্রিদির সঙ্গে খেলেছিলাম। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে রশিদ খান আরও বলেছেন, আশা করছি আসন্ন পিএসএলে আমি আফ্রিদির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারব। তিনি বিশ্বজুড়ে ক্রিকেট খেলেছেন। তার অভিজ্ঞতা অনেক। তার সেই অভিজ্ঞতা থেকে আমিও কিছুটা ব্যাটিংয়ের পরামর্শ পেতে চাই। যেহেতু তাকে ‘বুম বুম’ বলা হয় এবং কীভাবে বড় ছক্কা মারতে হয় তা তিনি জানেন। শনিবার থেকে পিএসএলের ষষ্ঠ আসর শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসের মুখোমুখি হবে রশিদ খানদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

S/H(RIPA-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,