editor
প্রকাশিত: 12:57 PM, June 29, 2021

অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুন) রাত ১০ টার দিকে বিজিবি তাকে আটক করে।
আটক নাইজেরিয়ান নাগরিকের নাম অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)। পাসপোর্ট নাম্বার-A10342855।
বিজিবি সূত্রে জানা যায়, সে তামাবিল স্থলবন্দরের পিছনের ১২৭৫/6S সাব পিলারের পাশদিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় তামাবিল বিওপির নায়েক সুবেদার মো. সুরুজ আলী’র নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নিয়ে তাকে আটক করে।
পরে রাত ১টায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, রাত ১ টায় বিজিবি নাইজেরিয়ান নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রচোলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
ডিএসএস/২৮/জুন/২০২১/আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,