admin

প্রকাশিত: 8:08 PM, June 29, 2021

ওসমানীনগরের উমরপুরে স্বচ্ছতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,জনমনে সন্তোষ

ওসমানীনগরের উমরপুরে স্বচ্ছতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,জনমনে সন্তোষ

ওসমানীনগরের উমরপুরে স্বচ্ছতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,জনমনে সন্তোষ

শিপন আহমদ,ওসমানীনগর:
দুর্ণীতিমুক্ত,স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে বাস্তবায়িত হয়েছে পরিষদে আসা জন অগ্রাধিকারভুক্ত এলজিএসপির প্রকল্পগুলো। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়ার তত্বাবধানে পরিষদের সদস্যদের সমহারে বন্ঠনের মাধ্যমে জনবান্ধব ওই প্রকল্পগুলো সুষ্ট ভাবে বাস্থবায়নের হওয়ায় হাওর ব্রেষ্টিত ইউনিয়নের সর্বক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রযুক্তির সুষ্ট ব্যবহার নিশ্চিত,সংশ্লিষ্ট দ্বায়িত্ব প্রাপ্তদের পরিদর্শন পূর্বক কাজের মান নিশ্চিত করে চলতি অর্থ বছরে ইউনিয়নে আসা এলজিএসপির বরাদ্ধ থেকে স্থানীয় বাসিন্দারের চাহিদার অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ন রাস্তার আরসিসি ডালাই,কালভার্ট,ব্রিজ,ড্রেন,নলকূপ,শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী স্থাপনসহ হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন। রবিবার পরিষদের সদস্যদের নিয়ে ওর্য়াড এলাকায় বাস্থবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। প্রকল্পগুলো সুষ্ট জনকল্যানে বাস্থবায়িত হওয়ায় পরিদর্শনকালে চেয়ারম্যান কিবরিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইউনিয়নের বাসিন্দাসহ সংশ্লিষ্টদের। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,খুজগীপুর মানউল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক রনধির মোহন দেব,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আাহমদ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সিলেট জেলা শাখার যুগ্ন সম্পাদক উমরপুর ইউপি সচিব মারুতি নন্দন দাম, ইউপি সদস্য খালিক মিয়া,সৈয়দ মাসুদ আলী,আমিরুল ইসলাম শিকদার,সুহেল আহমদসহ এলাকার ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান,প্রবাসের বিলাসি জীবনের মোহ ত্যাগ করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নটি মডেল ও আদর্শ ইউনিয়নে রুপান্তরের চেষ্টায় মাষ্টার প্লানের মাধ্যমে ব্যাপক উন্নয়ন মূলক কাজ বাস্থবায়িত করেছে গোলাম কিবরিয়া। মেধা, মনন, কর্ম প্রয়াসসহ ব্যবস্থাপনাগত দক্ষতাকে কাজে লাগিয়ে। সর্বোপরি ইউনিয়নের বাসিন্দাদের কাছে পরিচিতি পেয়েছেন দলমত নির্বিশেষে পরিশীলিত এক উজ্জ্বল অধ্যায়ের সাদা মনের মানুষ হিসাবে। যার একান্ত প্রচেষ্ঠায় হাওর অঞ্চলখ্যাত উমরপুর ইউনিয়নের ইতিমধ্যে বাস্থবায়িত হয়েছে জনগুরুত্বপূর্ন রাস্তাগুলোতে ইটসলিং,পাকাকরন, মাটির রাস্তাগুলি চলাচলের উপযোগীসহ গভীর নলকূপ স্থাপন,ব্রিজ, কালভাট,শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী গার্লসফ্যাসিলেটিজ কক্ষ নির্মান এবং বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতাসহ পরিষদে আসা সরকারী সকল সুযোগ-সুবিধার সমহারে বন্টন। শুধু সরকারী বরাদ্ধের সঠিক বাস্থবায়ন নয় শালিসের মাধ্যমে জনসাধারণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করে যাচ্ছেন তিনি। গোলাম কিবরিয়ার এসব জনকল্যানকর কাজের ফলে সাধারণ মানুষের অন্তরে স্থান নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ও সরকারের ভাবমূর্তিও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সিলেট জেলা শাখার যুগ্ন সম্পাদক মারুতি নন্দন দাম জানান,তৃণমূলের মানুষের সেবা প্রদানের লক্ষ্যে উমরপুর ইউনিয়নকে শক্তিশালী কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানের পত্যয়ে চেয়ারম্যান গোলাম কিবরিয়া মহোদয়ের তত্বাবধানে সরকারের সকল দিক নির্দেশনার সঠিক বস্থায়নে কাজ করছি আমরা। যার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দুর্ণীতিমুক্ত প্রকল্প বাস্থবায়ন সম্ভব হয়েছে। সন্তোষ প্রকাশ করছেন উপকারভোগীরা। এতে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতি আরও এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান,মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে জনগনের দাঁড়গোড়ায় পৌছে দেয়ার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় গ্রামকে শহরে রুপান্তরের চেষ্টার পাশাপাশি উমরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে গড়ে তোলার প্রত্যায়ে সকল শ্রেনী-পেশার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছি।এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনিয়নের সকল মতাদর্শের মানুষের সহযোগিতা কামনার পাশাপাশি গ্রামিন জনপদের উন্নয়নে ইউনিয়ন পরিষদে আসা সরকারী বরাদ্ধের পরিধি বৃদ্ধির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুদৃষ্টি কামনা করেন ।

প্রসঙ্গত: ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে একমাত্র চেয়ারম্যান হিসাবে বিজয়ী হন মো: গোলাম কিবরিয়া। একজন ব্রিটিশ নাগরিক হওয়ার পরও চেয়ারম্যান নির্বাচিত হয়ে একদিনের জন্য প্রবাসে না গিয়ে দিন রাত উন্নয়ন কর্মকান্ডের পিছনে ছুটে চলায় বিগত পাঁচ বছরে পাল্টেছে উমরপুর ইউনিয়নের সামগ্রিক দৃশ্যপট। অবহেলিত গ্রাম-মহল্লায়র কাঁচা রাস্তা হয়েছে পাকা ও আধা পাকা। সরকারের নির্ধারিত বরাদ্ধ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সমহারে বন্টন করে সদস্যদের সমন্বয়ে উন্নয়ন কাজ রেখেছেন অব্যাহত। পরিষদে আসা বরাদ্ধ ছাড়াও ব্যাক্তিগত ভাবে প্রশাসনের দপ্তরে দপ্তরে গিয়ে জনগুরুত্বপূর্ন এলাকায় ব্রিজ নির্মানসহ পাকা রাস্তার সংস্কার কাজের মাধ্যমে নিশ্চিত করেছেন নিম্নাঅঞ্চলের বাসিন্দাদের সুষ্ট যাতায়াত ব্যবস্থার।

 

ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,