admin
প্রকাশিত: 5:41 PM, June 30, 2021

সিলেটে ৯লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, ২জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৯লক্ষ টাকার ভারতীয় পণ্যসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে ভারতীয় পণ্য উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো – বরিশাল জেলার হিজলা উপজেলার বদরটুনি চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মো: মহি উদ্দিন ও পাবনা জেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার পিরোজপুর রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ট্রাকে করে বিশেষ কৌশলে বালুর নিচ থেকে ভারতীয় পন্য বিভিন্ন বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯লক্ষ টাকা। এসময় মহি উদ্দিন ও আসাদ আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-২৮/২৯.৬.২০২১) দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,