editor

প্রকাশিত: 12:13 AM, July 2, 2021

দোয়ারাবাজারের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি

দোয়ারাবাজারের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি

দোয়ারাবাজারের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি

4

দোয়ারাবাজার প্রতিনিধি
টানা তিনদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে। উপজেলার সুরমা, বগুলা, নরসিংপুর ও বাংলাবাজার ইউনিয়নের ২০-২৫ গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধ লাখ মানুষ।

4

মাঠঘাট ও গোচারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুপক্ষী নিয়ে বিপাকে পড়েছেন বিপর্যস্ত কৃষকরা। এসব এলাকায় সদ্য বপনকৃত অধিকাংশ বীজতলা নিমজ্জিত হওয়ায় আগামী অগ্রহায়ণী ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন চাষীরা।

2

সীমান্তের ওপার থেকে নেমে আসা খরস্রোতা চিলাই, মৌলা ও খাসিয়ামারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলে বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ চৌধুরীপাড়া, পেকপাড়া, চিলাইপাড়, পুরান বাঁশতলা, বগুলাবাজার ইউনিয়নের আলমখালি, ইদুকোনা, ক্যাম্পের ঘাট ও ভোলাখালিসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নরসিংপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

গত বুধবার দিনভর উপদ্রুত এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ উপজেলার আলমখালী এলাকার ৯০টি পরিবারকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বগুলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ।

5

স্থানীয় সমাজসেবক আমির উদ্দিন বলেন, নরসিংপুর ইউনিয়নের, শ্যামারগাঁও, শ্রীপুর, তেরাপুর, হাতিরভাঙা, বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের একাংশের বাড়িঘর পাহাড়ি ঢলের তোড়ে তলিয়ে যাচ্ছে। অপরদিকে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে কর্মহীন মানুষ এখন চরম বিপাকে পড়েছেন।

স্থানীয় প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, বগুলাবাজার ইউনিয়নের আলমখালি গ্রামে চিলাই নদীর বাঁধ সংস্কার না হওয়ায় পানিতে তলিয়ে গেছে ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসতবাড়ি ও অসংখ্য পুকুর। দুর্যোগ মোকাবেলায় খুব দ্রুত বেড়িবাঁধ মেরামত করা প্রয়োজন।

নবাগত দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আলমখালী বেড়িবাঁধ ভাঙা ছিল তা আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হচ্ছে। উপদ্রুত এলাকা পরিদর্শন ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোলরুমসহ সব ধরনের প্রস্তুতিতে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।

 

ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
8