editor
প্রকাশিত: 1:42 PM, February 22, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন এই ক্রিকেটার। রোববার দিবাগত রাত ৩ টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে বিদেশে পাড়ি জমান তিনি। সাকিবপত্নী উম্মে আহম্মেদ শিশির তৃতীয় সন্তানের জন্ম দিচ্ছেন। তিনি দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকেন।দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। তবে ওয়ানডে সিরিজে আলো ছড়ালেও ঊরুর চোটে ছিটকে গেছেন টেস্ট থেকে। ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এই দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল সাকিবের। তবে সিরিজ চলাকালীন তৃতীয় সন্তানের পিতা হবেন তিনি। এজন্য বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। সাকিবের আবেদন মঞ্জুর করে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য নিউজিল্যান্ড সফল মিস করছেন সাকিব। এদিকে আইপিএলে খেলতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট থেকে ছুটি চেয়েছেন সাকিব। বিসিসি সেই আবেদনও মঞ্জুর করেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই সমালোচনার মধ্যে সাকিবের কেন্দ্রীয় চুক্তিতে থাকা না থাকা নিয়ে দোলাচল দেখা দিয়েছে। এর আগে রোববার মাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,