admin

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

4

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে টানা দুই মাস নয় দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় দু’দেশের মধ্যে এ আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

এদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি পাথরবোঝাই ট্রাক ও একটি আদাবোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে এসেছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় তামাবিল বন্দর এলাকায় বেড়েছে ব্যস্ততা। এছাড়া করোনার কারণে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে ভারতে।

সিলেটের বৃহৎ তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

আজ বুধবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তামাবিল ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন।

2

তামাবিল কাস্টমস সূত্র জানায়, দেশে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম সচল থাকলেও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ২৬ এপ্রিল মেঘালয়জুড়ে ‘লকডাউন’ ঘোষণা করে রাজ্য সরকার। ফলে এর পর থেকে ডাউকি স্থলবন্দরের পাশাপাশি সব স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার। এ কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর দিয়ে চুনা পাথর, পাথর, কয়লা ও কাঁচামাল পণ্য তামাবিল স্থলবন্দরে প্রবেশ করেনি।

সম্প্রতি মেঘালয়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে বিগত কয়েক দিন ধরে স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ও ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এ স্থলবন্দরটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান।

এ বিষয়ে তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী বলেন, করোনার কারণে গত মে মাসের শুরু থেকেই ডাউকি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার ফলে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য সামগ্রী আমদানিকারকরা দিশেহারা হয়ে পড়েন। এতে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হন। ব্যবসায়ীদের পাশাপাশি স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক ও কর্মচারীরা কাজ হারিয়ে হতাশায় ভোগছিলেন। এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় এলাকার দিনমজুরসহ ব্যবসায়ীরাও স্বস্তির নিশ্বাস ফেলছেন।

1

এ ব্যাপারে তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে। প্রায় দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এ বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রত্যেকটি পরিবহনকে জীবাণুনাশক স্প্রে করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

4

 

7

ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

6 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

2 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
3