admin
প্রকাশিত: 3:33 PM, July 7, 2021

কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের একটি হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাণেশ ও দিগেস দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ মারতে যান। সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবর রহমান চৌধুরী বুধবার বিকেল ৩টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুটি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হচ্ছে। পরে তাদের সৎকার করা হবে।
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১
2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)