editor
প্রকাশিত: 8:00 PM, July 19, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের এক হাওর থেকে গলায় বস্তা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার (১৯ জুলাই) বিকেলে অজ্ঞাত নারী লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার (১৯ জুলাই) দুপুরে জেলার শাল্লা উপজলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রাম সংলগ্ন হাওরের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকারবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাওরের পানি থেকে অজ্ঞাত নারীর মৃতদেহটি শুনায় উঠায়। পরে দেখতে পাওয়া যায় একটি প্লাষ্টিকের বস্তা ওই নারীর গলায় বাঁধা। যার ভিতরে ইট ও পাথর ছিল। এছাড়াও লাশটির শরীর পঁচে ফুলে চামড়া খসে পড়ে চেহারা বিকৃতি হয়েগেছে। যার কারণে পরিচয় শনাক্ত করা খবুই কঠিন হয়েপড়ে। তবে ধারনা করা হচ্ছে কেউ ওই নারীকে হত্যা করার পর তার গলায় ইটের বস্তা বেঁধে হাওরের পানিকে ফেলে দিয়েছে।
এঘটনা সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ওসি মোঃ নুর আলম সাংবাদিকেদের বলেন- হাওরের পানি থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর বয়স অনুমান ৩০বছর হবে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।