editor
প্রকাশিত: 11:48 PM, August 6, 2021

দাপুটে জয়ে অজিদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা
অনলাইন ডেস্ক
দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ঘরে তুললো বংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পায় টাইগাররা।
ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধান করে সিরিজ নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম সিরিজ জয়। এছাড়া টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে এত কম রানে প্রতিপক্ষকে হারানোর রেকর্ডও গড়লো টাইগাররা। এই সিরিজেই প্রথম ম্যাচে ১৩১ রান করে জয়ের রেকর্ডটি ছিল পুরনোটি।
শুক্রবার (০৬ আগস্ট) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ অবধি ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় অজিদের ইনিংস। বাংলাদেশের সব বোলাররা দারুণ করলেও আলো কেড়ে নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও অসারধারণ বল করে মাত্র ৯ রান দেন তিনি।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করা অস্ট্রেলিয়ার হয়ে এদিন ওপেন করতে নামেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। তবে ব্যাটিংয়ে ওপরের দিকে এলেও পারফরম্যান্সের কোনো উন্নতি হয়নি তার। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের শিকারে এক রান করে ফিরে যান।
তবে আগের দুই ম্যাচের মতো এদিন আর ধস নামেনি অজি ইনিংসে। ফলে দ্বিতীয় উইকেট জুটিতে বেন ম্যাকডরমেটের সঙ্গে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন পুরো সিরিজেই সফরকারীদের একমাত্র ব্যাটিং পারফর্মার মিচেল মার্শ।
অবশেষে এই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন অভিজ্ঞ ও তারকা স্পিনার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ না খেলা ডরমেট ৪১ বলে ৩৫ করে বোল্ড হন। এরপর দ্রুতই ফিরে যান নতুন ব্যাটসম্যান মইসেস হেনরিকেস। পরের ওভারেই শরিফুল ইসলামকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ নাঈমের ক্যাচে পরিণত হন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬ /আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,