editor
প্রকাশিত: 6:24 PM, August 10, 2021

প্যারিসের উদ্দেশে যাত্রা করলেন মেসি
অনলাইন ডেস্ক
অবশেষে পিএসজিতেই যাচ্ছেন মেসি। ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এরইমধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে প্যারিসের উদ্দেশে উড়াল দিচ্ছেন সদ্য সাবেক বার্সা অধিনায়ক।
মঙ্গলবার কাতালুনিয়ায় নিজের বাসা ছেড়ে মেসির প্যারিসের উদ্দেশে গাড়িবহর নিয়ে বের হওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এরপর প্রকাশ্যে আসে তাদের বার্সেলোনা এয়ারপোর্টে পৌঁছানোর ভিডিও। সেই ভিডিওর বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরইমধ্যে প্যারিসের ফ্লাইট ধরেছেন মেসি, তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং আইনজীবীরা।
এদিকে ফরাসি ও স্প্যানিশ সংবাদমাধ্যগুলো নিশ্চিত করেছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তি স্বাক্ষর এখন সময়ের ব্যাপার মাত্র। আর মঙ্গলবারই তার স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল বুধবার আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিষয়টি পরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২ বছরের। তবে সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। কাতারি মালিকানাধীন ক্লাবটিতে বছরে প্রায় ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে তার আয় হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নাকি তার স্বাস্থ্য পরীক্ষায়ও হয়ে যাবে।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মেসির। এরপর গত রোববার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে কৈশোরের ক্লাবকে বিদায় বলে দেন বার্সা কিংবদন্তি। এরপর থেকেই তার পরবর্তী ঠিকানা হিসেবে পিএসজির নাম উঠে আসে।
মেসির পিএসজি গমন অনেকটাই নিশ্চিত হয়ে যায় বার্সা-বিচ্ছেদের পরই। তবে ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র কিছু ঝামেলার কারণে প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়। তবে সেই ঝামেলা দুই পক্ষের আইনজীবীরা মিটিয়ে ফেলেছেন। ফলে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রিয় বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ নেইমার জুনিয়র এবং জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়ার সঙ্গে একই দলে খেলতে যাচ্ছেন। এছাড়া সেখানে তিনি পাচ্ছেন স্বদেশী কোচ মাওরিসিও পচেত্তিনোকে।
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,