admin

প্রকাশিত: 10:20 AM, May 26, 2021

আরো শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, দুপুরে আঘাত হানতে পারে ভারতে

আরো শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, দুপুরে আঘাত হানতে পারে ভারতে

2

অনলাইন ডেস্ক

7

আরো শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তা আজ ভারতের স্থানীয় সময় দুপুর নাগাদ ওড়িশা রাজ্যের ধামরা বন্দর ও বালাসুরের মধ্যবর্তী স্থান দিয়ে ভূ-ভাগে আঘাত হানবে। এ সময় এর গতিবেগ হবে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে স্থানীয় সময় আজ সকাল সাড়ে আটটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত সব রকম ফ্লাইট স্থগিত করা হয়েছে। আবহাওয়া বিষয়ক মুখ্য কর্মকর্তা এম মহাপাত্র বলেছেন, ওড়িশার উত্তর ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর দিয়ে অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। এ সময় প্যারাদীপ এবং সাগর দ্বীপে আঘাত হানবে তা। উত্তর ওড়িশা উপকূলে স্থানীয় সময় ৫টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে ১৮৫ কিলোমিটার। এরই মধ্যে ওড়িশা থেকে প্রায় ১৪ লাখ মানুষকে এবং পশ্চিমবঙ্গ থেকে ৫ লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
পরিস্থিতির দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সার্বক্ষণিক নজর রাখছেন। তিনি জানিয়েছেন উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ড নজরদারি করতে তিনি আজ রাতে নবান্নে অবস্থান করবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক উপকূলীয় জেলাগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। ওড়িশায় জগতসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভাদ্রাক এবং বালাসুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং রাজধানী কলকাতায়ও ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ওদিকে উপকূলজুড়ে ১৭ কলামে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রতিটি কলামে ১০০ করে সেনা সদস্য রাখা হয়েছে। এর মধ্যে ৯টি কলাম মোতায়েন করা হয়েছে কলকাতায়। বাকিদের মোতায়েন করা হয়েছে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, হাওরা হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায়। এছাড়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) ৫৪ হাজার কর্মকর্তা, ত্রাণকর্মী, ২ লাখ পুলিশ এবং হোম গার্ড মোতায়েন করা হবে। এনডিআরএফ প্রধান এসএন প্রধান বলেছেন, রেকর্ড সংখ্যক ১১৫টি টিম ৫টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটোরিতে মোতায়েন করা হয়েছে।

7

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

5 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

2 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

3 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

4 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
5