editor
প্রকাশিত: 11:49 PM, November 1, 2021

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের টানা চতুর্থ জয়
অনলাইন ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলাম। সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে তিনি ৬৭ বলে ৬টি চার সমান সংখ্যক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন। এটা ছিল বাটলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে।
জিততে শ্রীলঙ্কাকে করতে হতো ১৬৪ রান। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি দলটি। দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর দলীয় ৩৩ রান যোগ করতে হারায় আরও দুই উইকেট। পাওয়ার প্লে’র ৬ ওভারের মধ্যেই প্রথন তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে উইকেট রান করে লঙ্কানরা। ফলে রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ের ফলে এবারের বিশ্বকাপের আসরে টানা চতুর্থ জয় পেল ইংল্যান্ড আর একই সঙ্গে সেমিফাইনালে সবার আগে নিজেদের নিশ্চিত করলো ইয়ন মর্গ্যানরা।
এদিন, টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ওয়ানিন্দু হাসারাঙ্গার অসাধারণ বোলিংয়ে চাপে পড়ে। ওপেনার জেসন রয়কে ৯ রানে বোল্ড করার পর শূন্য রানে জনি বেয়ারস্টোকে ফেরান এই লেগস্পিনার। মাঝে দুশমন্থ চামিরার বলে বোল্ড হন ডেভিড মালান। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক ইয়ান মরগানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১২ রান করেন জস বাটলার। মরগান হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হলেও অবিচল থাকেন বাটলার। মরগান ৩৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন। দুর্দান্ত ব্যাটিং করা বাটলার ৬৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট তুলে নেন। চামিরা পান একটি উইকেট।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ রান করে দলের সম্ভাবনা জাগান অধিনায়ক দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। হাসারাঙ্গা ২১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বিদায় নেন। আর শানাকা ২৫ বলে ২৬ রান করে রান আউট হন। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ, ক্রিস জর্ডান ও মঈন আলী ২টি করে উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন সেঞ্চুরি করা জস বাটলার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,