admin
প্রকাশিত: 10:14 PM, October 12, 2024
বিভিন্ন সংবাদপত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর কমিটি পুনর্গঠনের সংবাদ দেখে বিস্মিত হয়েছেন কমিটির একাধিক কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে তারা বলেন- এই কমিটি গঠনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। গঠনতান্ত্রিকভাবে পুনর্গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিদাতারা হলেন- মোঃ আফছর উদ্দিন, মোঃ আব্দুল করিম, মোঃ এখলাছ হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, জাবেদ আহমদ ও দুলাল আহমদ। বিবৃতিতে স্বাক্ষর করে তারা উল্লেখ করেন- ‘আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট এর সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। ক্লাবের গত ৪ অক্টোবর ২০২৪ তারিখে রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্যদের হালনাগাদ তালিকাসহ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ ক্লাব সভাপতির সাথে দেখা করে কমিটি পুনর্গঠনে করবেন। বিদ্যমান কমিটি বিলুপ্ত না করে নির্ধারিত সময়ের আগেই একটি মহল দায়িত্বপ্রাপ্তদের সাথে কোন যোগাযোগ না করে কমিটি পুনর্গঠন করে সভাপতির স্বাক্ষর নিয়ে কমিটি প্রকাশ করেছেন।
প্রকাশিত এ কমিটি গঠনের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এছাড়া ক্লাবের বিদ্যমান গঠনতন্ত্রে ২৭টি পদ থাকলেও কমিটি করা হয়েছে ৫৪ সদস্যের। নিয়মানুযায়ী ক্লাবের সাধারণ সদস্যদের থেকে নির্বাহী পরিষদ গঠন করার নিয়ম থাকলেও কমিটির বেশিরভাগই সদস্য নন। আমরা নতুন সদস্য সংগ্রহ শেষে অবিলম্বে গঠনতান্ত্রিকভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট এর নির্বাহী কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,